বসে আছি বিমান কুঞ্জে
এম জাহাঙ্গীর আলম
বিশাল আকাশ মাথার উপর
মাথায় দিয়ে ছোট্ট টোপর
বসে আছি রৌদ্র প্রখর
নিতেছ কি নিজের খবর?
হয়ে গেছে রঙটা কালো
শরীরটাও নেই যে ভালো
কখনো আধার কখনো আলো
বাঁচতে হলে জলদি চলো।
ডানে বেড়া বামে বেড়া
যদি করো ত্যাড়াব্যাড়া
বলবে ওরা তোমরা কারা
চারিদিকে পুলিশ ঘেরা।
চলছে বিমান ধমাধম
হেলিকপ্টার নয় যে কম
মনে হচ্ছে ফুটছে বোম
একটু পরেই হচ্ছে গুম।
চারিদিকে খালি মাঠ নেইকো কোন ঘাস
মাঝে মাঝে চোখে পরে দু একটা খেজুর গাছ
সবই আছে চলছে সবই নয়কো কোন গঞ্জ
মনে হচ্ছে বসে আছি এ এক বিমান কুঞ্জ।
No comments:
Post a Comment