বাসর রাতে একাকার
এম
জাহাঙ্গীর আলম
আকাশ ভরা তারার মেলা
মনটা তুমি ভরিয়ে দিলা
হৃদয়েতে জরিয়ে নিলা
দাওনি কভু ফাকি।
যা চেয়েছি তাই দিয়েছ
মনটা আমার কাইরা নিছ
হৃদয়েতে পৌছে গেছ
আরও কিছু রয়ে গেছে বাকি।
দুজন মিলে করতাম কত কল্পনা
মনে মনে আকতাম বিয়ের পিড়ির আল্পনা
জীবনটা তো নিছক কোন গল্প না
তোমায় ছাড়া কি করিয়া থাকি।
দুজন মিলে যেতাম আমরা বেড়াতে
চাইতাম শুধু সবার চক্ষু এড়াতে
আপন করে নিতে চাইলাম ধরাতে
আপন করে কোথায় তোমায় রাখি
স্থীর হল করব বিয়া নাহি রব পর
বধু বেশে সাজলে তুমি আমি হলাম বর
অবশেষে হল মোদের সপ্নের বাসর ঘর
সে সৃতি কোন দিনও ভুলা যাবে নাকি
জীবনেতে বাসর ঘর আসে একবার
মনের মিল ছিল তাই ছিলাম একাকার
কাছে পেতে মনের মানুষ আশা আছে সবার
সময় থাকতে তাকে তুমি কাছে নাও ডাকি।
No comments:
Post a Comment