বাস্তবতা
এম জাহাঙ্গীর আলম
ছিল কিছু টাকা
গেলাম একদিন ঢাকা,
রাস্তা নয়কো ফাঁকা
দেখতে আঁকাবাঁকা।
সকাল বেলা দশটার দিকে
পেটেতে ভাই অনেক ক্ষিদে,
তাড়াতাড়ি নাশ্তা খেতে
ঢুকলাম এক হোটেলেতে।
খাওয়ার আগে কষা হয়নি নাশ্তাপানির দর
খাওয়া শেষে দাম শুনিয়া লেগে গেছে ডর,
টাকা আছে অল্পকিছু বাকি দিব পর
হোটেলওয়ালা বলল রেগে ভাওতাভাজি তর।
বুঝতে আমি পাইনি ভাই এত দামি খাবার
টাকা না থাকলে ভাই আসিব না আবার,
টাকা না দিয়ে তোমার মিলবে নাকো যাবার
দাও টাকা তাড়াতাড়ি পিটনি পরবে এবার।
পাই না খুজে কি করিব চিন্তা যায় বেড়ে
পেলাম এক ফোন নাম্বার নোট বুকটা নেড়ে,
কল দিয়ে বললাম আমি আস বন্ধু তেড়ে
টাকা না দিলে আইজ মাইর পরিবে ঘারে।
অবশেষে বন্ধু এসে পরিশোধ করে টাকা
দাম না জেনে নিও না কিছু জান এর নাম ঢাকা,
বাস্তবতায় না পরিলে খাবে অনেক ছ্যাকা
চলার আগে বুজে নাও ঘুরাও তোমার চাকা।
No comments:
Post a Comment