মা -বাবা আসল শিক্ষক
এম জাহাঙ্গীর আলম
মা ও বলে,বাবা ও বলে
বলবে সত্য কথা
চেষ্টা করি পালন করতে
খোয়াবো না বাবামায়ের মাথা।
ছোট হতে বড় হলাম
করলাম লেখাপড়া
এখন ভাবি আদেশ গুলো
ছিল বহুত কড়া।
স্কুল জীবন শেষে যখন
কলেজেতে যাই
মনে হত হয়েছি মানুষ
মা বলত হও নাই।
ধীরে ধীরে চলতে লাগল
আমার লেখাপড়া
বাবা ও বলত এভাবেতে
যায় না জীবন গড়া।
লেখাপড়ার পাশাপাশি
খোল জ্ঞাণের ভান্ডার
আপনাআপনি খোলে যাবে
তোমার মনের আন্দার।
সেই যে আমি পন করে
করলাম জীবন শুরু
যেভাবেই পাই সফলতা
মা-বাবাই আসল গুরু।
No comments:
Post a Comment