হে প্রথম ভাল লাগা
এম জাহাঙ্গীর আলম
প্রথম দেখায় যে ফুল ভাল লাগে
সে ফুল পেতে আশা জাগে,
যে ফুল দেখতে সুন্দর
তার সূরভি পেলে জুরায় অন্তর।
তবুও হতে পারে ভুল
হয়তো সে অন্যেরই ফুল,
চাই যদি দিবে কি সে ফুল?
দিলে দিও নয়তো না দিও কাদাইব না হিয়া
হতে পার তুমি আমারি প্রিয়া।
আমি গিয়েছিলাম বেড়াতে হেতায়,
কখনো কি ভেবেছি দেখিব তোমায়!
তোমার মাঝে কি আছে এমন?
কোন বাধা মানে না আমার মন।
তুমি লোহা নাকি পরশ পাথর?
তোমাকে ভাবিতে গিয়া মনে লাগে ডর,
প্রখর রোদে লেবু আর বেলের শরবত খেলে,
শান্তি ও প্রশান্তি আসে দেলে,
সেও দেখেছি দুলছে গাছের ডালায়
কি দুলা দিলে গো আমায়!
তোমাকে ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসি
বাড়ি এসে ভেবে দেখি তোমায় ভালবাসি
বাঁকা বাঁকা চোখ তোমার মিষ্টি মুখের হাসি
হে প্রথম ভাললাগা তাইতো তোমায় ভালবাসি
No comments:
Post a Comment