পাই না খুজে উত্তর
এম জাহাঙ্গীর আলম
আজানের ধ্বনি যখন আসে মোর কানে
নামাজের টাইম হল জেগে ওঠে মনে,
নামাজ শেষে বাজে যখন পাচটা
পাখির কোলাহলে মুখরিত গাছটা।
এরই মধ্যে টাইম হল ডিউটিতে যাবার
সঙ্গে নিয়ে বের হই শুকনো কিছু খাবার,
তাড়াতাড়ি ওঠে বসি গাড়িতে
মনে মনে প্রশ্ন করি কবে যাব বাড়িতে।
ঘন্টা খানিক চলার পরে পৌছে যাই সাইটে
কি করিতে কি করিব ভেবে নেই নাইটে,
সকাল সকাল সবাই মিলে স্টার্ট করি কাম
দিন শেষে পায়না কেউ যথাযথ দাম।
দুপুর বেলা সবদিন পায় না তারা খাবার
এখন খেলে চিন্তা করে কি খাবে আবার,
সারাজীবন কেউ কভু থাকতে চায়না বিদেশে
টাকা পয়সা কামাই করে ফিরে যাবে স্বদেশে।
যত কথাই বলি আমরা পাই না খুজে উত্তর
লোভে পাপ পাপে মৃত্যু হবে অতি সত্তর,
তাই যদি জীবনেতে ফুটাতে চাও ফুল
কাজ কর সঠিক ভাবে নির্ভয়ে নির্ভূল।
No comments:
Post a Comment