নিজেই নিজের মাস্টার
এম জাহাঙ্গীর আলম
ছোট বেলার ছোট স্বপ্ন
বড় হওয়ার সকল উৎস্য
ছুট বেলার মধুর স্মৃতি
বড় হলে বাড়ায় প্রীতি।
কত আশা আছে মনে
উকি মারে ক্ষনে ক্ষনে
মাঝে মাঝে পাই না ভেবে
সব আশা কি পূরণ হবে ?
আজ যে আশা আছে
কাল তা হবে মিছে
মনে হবে শত্রু নিজে
ব্যর্থ হলে কোন কাজে।
ছোট বড় যে কাজ কর
বাঁচ মর পূর্ণ কর
ব্যর্থ হলে চেষ্টা
নিজেই নিজের হালটা ধর।
নিজে হও নিজের মাস্টার
ফল পাবে সকল চেষ্টার
ছোট থেকে বড় হবে
চিরদিন রয়ে যাবে।
No comments:
Post a Comment