তারিখ হল ১০-১০-১০
এম জাহাঙ্গীর আলম
শুয়ে আছি বিছানায়
কতকিছু রয়ে আছে অজানায়।
নয় চাঁদ কিংবা জোনাকির আলো
হঠাৎ জ্বলে উঠল আর নিভে গেল।
হৃদয়ের মনিকোঠায় জেগে ওঠে তাকে
সারাক্ষন শতব্যথায় প্ররিশ্রমের ফাঁকে।
প্রতিদিন থাকি আমি শত কাজের ভীরে
শতচেষ্টা করেও যদি উঠতে পারি তীরে।
প্রবাসে আছি আমি বড় হবার তরে
চাওয়া পাওয়া পূরণ করে কবে যাব ঘরে।
মন বলে চলে যাও তোমার আসল নীড়ে
ভালবাসা স্নেহ আদর তোমায় রাখবে ঘীরে।
সময় যে ফুরায় না চলছে নিরবধি
একদিন তাও ফুরিয়ে যাবে নিভবে যখন বাতি।
আকাশ পানে চলে যেমন বাধামু্ক্ত পাখি
এখন তুমি চলছ তেমন খোলা আছে আখি।
শেষ হবে সব মান সম্নান থাকবে নাকো যশ
মনকে বুঝাই চলে যাচ্ছে দুই হাজার দশ।
তাইতো বলছি সময় থাকতে নিজের হিসাব কষ
আজকে দিনটা ভালই কাটল তারিখ হল ১০-১০-১০ ।
No comments:
Post a Comment