তারিখ ০৯-০৯-০৯
এম জাহাঙ্গীর আলম
আজ যাবে আসবে কাল
ধরে রেখ মনের তাল,
মনজে তোমার মুক্ত পাখি
দিতে শুধু চাবে ফাঁকি।
সবই তোমার রইছে বাকি
দিন গেলে আর পাবে নাকি,
আপন তুমি যাকেই ভাবো
কিছুই তোমায় দিবে নাকো।
কোথায় তুমি যাবে চলে
একটু খানি দেখো ভেবে,
ভাববে তুমি সময় আছে
এতেই তুমি পরবে পিছে।
সময় যখন ফুরিয়ে যাবে
সবই তুমি পাবে কাছে,
তারিখটা কি ঠিকই আছে
ব্যস্ত ছিলাম কঠোর কাজে।
তারিখ কি আর একটা হয়
সব তারিখই সমান নয়
ছিল নাকো কোন ভয়
তারিখ ছিল ০৯-০৯-০৯
বর্নণা আর দিব কত
মনে পরে শতশত,
জীবন তরী চলবে যত
সব তারিখই হবে গত।
No comments:
Post a Comment