ক্রেন
এম জাহাঙ্গীর আলম
লম্বা মাথায় নাকে রশি
কখনো করে ঘড়িমসি
ছোট বড় লম্বা করি
ওজন ওঠায় তাড়াতাড়ি।
সামনে চাকা পিছনে চাকা
রাস্তা চলে আঁকা বাঁকা
কখনো আস্তে কখনো জুড়ে
ছোট রাস্তায় নাহি ঘুরে।
চারটি জ্যাক চার কোনায়
উঠিয়ে জিনিস নীরবে দুলায়
চালক চিন্তা রেখে মাথায়
সকল বস্তু নামায় ওঠায়।
শেষ করে সকল কাজ
ফিরে পায় ক্রেন পূর্বের সাজ
চালায়ে চালক ধীরে ধীরে
নিয়ে যায় তার পূর্বের নীড়ে।
ভিতর বাইরের সকল যন্ত্র
বানাইতে বুঝি লাগছে তন্ত্র
ছোট বড় অনেক ক্রেন
যে বানাইছে কেমন ব্রেন?
No comments:
Post a Comment