আসল
ঠিকানা
এম জাহাঙ্গীর আলম
পথে প্রান্তরে হাজার
হাজার মানুষ
দেখে মনে হয় কারো আছে
হুস কেউ বা বেহুষ
একেক জনের চলাফেরা একেক
চিন্তা ধারা
কে ভাবে কার কথা ছুটে
চলে তারা।
গায়ে গায়ে লাগালাগি
করে যত বাড়াবাড়ি
কার আগে কে যাবে অতি
তাড়াতাড়ি
যতই করে তাড়াতাড়ি হয়
না কভূ শেষ
আত্বতৃপ্তি না হলে ফুরাবে
না ক্লেশ
খাওয়ার বেলায় একই হাল
করে কামড়াকামড়ি
কেউ খানা না পাইলে করে
হুমরাহুমড়ি
যেখানে যাও দেখবে তুমি
মানুষের কারবার
একজন খেয়ে বাচে আরেকজনের
খাবার
সমাজের বড় মানুষ শুষে
গরীবদের
একটু খানি বলতে গেলে
শুষবে তোমায় ফের
যত পায় তবুও ওদের হয়
না কভু শান্তি
ভাবেই না কোনদিন আসবে
অশান্তি,
ভেবে দেখ একে একে ফুরাবে
সব ধন
সময় থাকতে সিদ্ধ কর
আকাবাকা মন
যেথাই থাক যাই কর দেখে
বিধাতা
চিন্তা কি করছ কভূ কবর
হল আসল ঠিকানা।
No comments:
Post a Comment