ঘুমন্ত স্মৃতি
মো: জাহাঙ্গীর আলম
প্রকৃতিতে চলছে যখন
মৃদু মৃদু হাওয়া,
বসে আছি সিড়ির উপর
হারিয়ে যাচ্ছে চাওয়া।
অন্তকুড়ে ভেসে ওঠে
ঘুমন্ত সব স্মৃতি,
আলোর পরে আধার এল
নিভে গেল বাতি।
অন্ধকারেও আলো দেখি
যেন ডুবার পরে ভাসা
চেয়ে চেয়ে স্বপ্ন দেখি
বাড়ায় মনের আশা।
হৃৎপিন্ডের কার্য্যক্রিয়া
বন্ধ নাকি চলছে
বুঝতে পাই না নিজে নিজে
মন যেন কি বলছে
আকাশ থেকে বিজলীর আলো
মেঘের ফাকেঁ দেয় উকি
তারাগুলো জ্বলে নিভে
ঝোপঝাড়ে জোনাকি
অশান্ত মন শান্ত হয় না
সারা রাত্রি কাটে
মিলবে কি অবশেষে
সুখ বলি যাকে
No comments:
Post a Comment