চোরের কাহিনী
মো: জাহাঙ্গীর আলম
বাড়ির পাশের পেয়ারা গাছে
দাড়িয়ে আছো কে তার পাশে?
কথা কি ভাই বলতে মানা?
চোখ দুটো তার টানা টানা।
সন্ধ্যা বেলায় সূর্যের আলোয়
দেখতে পাই না ভালোই ভালোই,
চেহারাটা লাগছে লালচে
ভালোভাবে নাহি মিলছে
খানিক বাদে গিয়ে কাছে
হঠাৎ করে তাহার পিছে
হাত রেখেছি যেই
মনে হচ্ছে হারিয়ে গেছে খেই।
ধরতে গিয়ে আমি তাকে
পরে গেছি একি বাকেঁ,
শরীরে তেল মাখা
যেমন তাজা মাছের পাখা।
অনেক কষ্ট করেও তাই
পারলাম না চোর ধরতে রে ভাই,
ভয় থাকলেও ছিল ফুর্তি
শেষ হল ভাই চোরের কীর্তি।
No comments:
Post a Comment