বাংলার জয়
মো: জাহাঙ্গীর আলম
তাকিয়ে দেখ মাঠের পানে
প্রাণ জুড়াবে মধুর ঘ্রাণে
এ শুধু বাংলার পানে
আর কোথাও নয়।
যেথাসেথা উড়ে পাখি
কিচিরমিচির ডাকিডাকি
সবুজ পাতায় লুকিয়ে থাকি
মিষ্টি গান কয়।
নদীনালা জড়িয়ে আছে
লতা যেমন থাকে গাছে
ছুটে চলে সাগর মাঝে
নিরবধি বয়।
প্রাকৃতিক সব সমাহার
সবই আছে এই বাংলার
তুলনা যে নেই তাহার
দিবারাত্রি রয়।
চলছে মানুষ বাংলার বুকে
নেই যে ওরা কোন দুঃখে
হারিয়ে সবাই মনের সুখে
নেইকো তাদের ভয়।
সবার মনের একটি কথা
এমন দেশ আর নেই কো কোথা
সবার কাছে প্রিয় এ দেশ
এই বাংলার জয়।
No comments:
Post a Comment