আমার প্রিয় মাতৃভূমি
মো: জাহাঙ্গীর আলম
সফলতা চাও কি তুমি
ভালবাসো মাতৃভূমি
মাতৃভূমি মায়ের মত
কষ্ট তোমায় দিক সে যত।
কোনদিনও যাও যদি বিদেশে
বুঝবে তখন কি সুখ ছিল স্বদেশে
খানাপিনা যাই ছিল থাকতে আপন ঘরে
শান্তি তুমি ঠিকই পাবে শত কষ্ট করে।
যখন ইচ্ছা তখন তুমি করতে পার কাজ
এভাবে আর পারবে নাকো বিদেশেরই মাঝ।
আপনচিত্তে যেমনি পার করতে তুমি সাজ
অন্য কোথাও পারবে নাকো আইনের মারপ্যাচ
সবুজ গাছের শ্যামল ছায়া
আমার দেশে আসল কায়া
পাখপাখালির মধুর গানে
আনন্দ পায় তোমার প্রাণে।
নদী-নালা জালের মত
বয়ে চলে শতশত
দেখে দেখে তার অপরূপ
হয়ে যাবে তুমি নিশ্চুপ।
রূপের মায়ার রূপের রাণী
আমার প্রিয় মাতৃভূমি,
যেখানে যাও ভালবেসো মাতৃভূমি সদা
তাহলে পাবে তুমি আসল সফলতা ।
No comments:
Post a Comment