প্রকৃতির দৃশ্য
মো: জাহাঙ্গীর আলম
একদিন সকাল বেলা
মুষল ধারে বৃষ্টি
কোথাও কিছু যায় না দেখা
দিয়ে চোখের দৃষ্টি।
ক্ষনে ক্ষনে দমকা হাওয়া
আসে বহুত জোড়ে
একটু একটু যাই যে ভিজে
দাড়িয়ে থেকে ঘরে।
চিলিৎকার দেয় আকাশেতে
আলোক ছটা হঠাৎ
মনটা তখন শিউরে ওঠে
কেটে যায় প্রভাত।
ধবল বক নীল আকাশে
ওড়ে সারি সারি
মনে হয় শিশুর পায়ের
রূপার নূপুর তারি।
গাছের ডালে ভিজে পাখি
কুচিয়ে কুচিয়ে পাখা
এ এক অপরূপ দৃশ্য
প্রকৃতিতে মাখা।
No comments:
Post a Comment