দু্ষটা কাহার
মো: জাহাঙ্গীর আলম
আমিও যেমন তুমিও তেমন
ছাড়তে চাই না কেউ,
মর একবার মরার মত
থেমে যাবে ঢেউ।
কদিন আগে ছিলাম আমরা
একে অন্যের জান,
এখন বুঝি থেমেই যাবে
গেল বুঝি প্রাণ।
কারো কথা কারো কাছে
লাগে নাতো ভালো,
এমন সময় এসে যাবে
নিভে যাবে আলো।
ভরা নদী শুকিয়ে গেলে
থাকে কি তার ধরন,
তুমি ওপার আমি এপার
বুঝতে চাই না কারণ।
দুজন মিলে ভালবাসার
পেলাম দুটি ফুল,
হারিয়ে যাবে সবকিছু
না ভাঙিলে ভুল।
দুষটা কাহার খুজলে পরে
পাবে নাকো উত্তর,
হারিয়ে গেলে কাদবো মোরা
বাণী চিরন্তন।
No comments:
Post a Comment