সবই আছে সুখ কোথায়
এম জাহাঙ্গীর আলম
মৃদু হাওয়ায় কাপছে ঝাউ গাছের পাতা
জীবনের তরে শূন্যই থেকে যাচ্ছে হিসাবের খাতা
প্রখর সূর্য্যের তাপে এলোমেলো কাপছে মাথা
কেউ নেই আদর সোহাগ করে বলবে কিছু কথা।
পায়ের তলায় ছড়ানো পাথর মটরের মত
একটু লাগলে অজান্তে হয়ে যায় ক্ষত।
ব্যথার আঘাতে মনে পরে স্মৃতি কত
ছোট বেলার স্মৃতির কাছে হয়ে যাই অবনত।
রাস্তায় রাস্তায় চলছে গাড়ি দুর্বার গতিতে
সবাই যাচ্ছে সবার বাড়ি ভুল নাই তাহাতে
হঠাৎ ভুল হলে কত কষ্ট পোহাতে হয় তাহাকে
পূর্বের জিনিস পায়না ফিরে ঠোকলে মাথা লোহাতে।
সবই আছে সবই রবে আমরা থাকব না
ভাই বোন সবই আছে সাথে বাবা -মা
মাঝে মাঝে কষ্ট লাগে আছি অনেক দূরে
মনের চিন্তায় মাথা আমার পুনপুনিয়ে ঘুরে।
সম্পদ আছে চারিপাশে পাবে টাকা হলে
টাকা পেলে পৃথিবীতে সবার হৃদয় গলে
পকেটে টাকা নিয়ে ঘুরছি যেথাহেথায়
সবই আছে পাই না খুজে সুখ তুমি কোথায়।
No comments:
Post a Comment