মেয়ের নাম ইমা
এম জাহাঙ্গীর আলম
জানুয়ারীর উনিশ তারিখ বাজল দুপুর একটা
তোমায় দেখে মামুনি আমার ভরে গেল বুকটা
প্রথম যখন তোমায় আমি নিলাম আমার কুলে
আনন্দেতে হৃদয় আমার উঠল তখন দুলে।
কি অপরূপ রূপে তোয়ায় বানায়াছে সাই
তোমার মত ফুলের পাপড়ি এ ধরাতে নাই।
আদর করে তোমায় আব্বু নিয়ে গেল বাড়ি
দশ দিনের মাথায় আব্বু বিদেশে দেয় পারি
সারাজীবন থেকো তুমি তোমার আব্বুর বুকে
আল্লাহ যেন সর্বদা রাখে তোমায় সুখে
মায়ের কথা কোন দিনও যেও নাকো ভুলে
যে তোমায় পরিয়ে দিত রঙিন ফিতা চুলে
কত কষ্ট তোয়ায় নিয়ে করেছে তোমার মায়ে
এ ঋণ শোধ হবে না কিছুর বিনিময়ে
আদর করে আব্বু-আম্মু ইমা রাখল নাম
সারাজীবন রেখ তুমি তাদেরই সন্মান
বড় হয়ে মামুনি তুমি অনেক বড় হবে
তুমি বড় হলে মোদের আশা মিটবে তবে
সবসময় ভাল থেক সুস্থ্য রেখ মন
মনে রেখ তুমি মোদের সাত রাজারি ধন
সারাজীবন আল্লাহর পরে মোদের স্মরণ করো
দোয়া করি বড় হয়ে দেশের হাল ধরো।
No comments:
Post a Comment