হিজল তলের স্মৃতি
এম জাহাঙ্গীর আলম
ফসলের মাঠ নদীর ধারে
নানা ফুলের সমাহারে,
মধুর মধুর শব্দ শুনি
মৌমাছির গুনগুনানি।
ডাহুক পাখির ছানা
ধরতে তাকে মানা,
হিজল গাছের ডালে
নাচে তালেতালে।
মৃদু মৃদু আসলে হাওয়া
শুরু হয় ফুল পরে যাওয়া,
পানির উপর পরলে ফুল
লহু বলতেও হবে না ভুল।
ফুলের পাপড়ি ভিজে যখন
বৃষ্টি ভেজা পাখি তখন,
দেখতে লাজুক সখা
যেন মৃদু হাসি মাখা
ছোট ছোট পানি পোকা
ঘুরে ফিরে একা দুকা,
চলার গতি নয়কো মন্থর
দেখলে তাহা জুরায় অন্তর।
পানিতে থাকা মাছের ঝাক
উপরে ওঠে ফাঁকেফাঁক
দেখতে তাহা নয়কো মন্দ
বদলে যায় দৃশ্যের ছন্দ
হিজল তলের স্মৃতিগুলো আজও মনে পরে
খেলার ছলে মেতে ছিলাম ফিরতে চাইনি ঘরে।
No comments:
Post a Comment